আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৫ ০৯:১৩:২৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ ৩-এ রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৬৩), দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার (২২৫)।
এ দুই শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৮৪), ভিয়েতনামের হ্যানয় (১৭৬) ও দক্ষিণ কোরিয়ার সিউল (১৬৯)। এ সময় শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














