ভোমরা স্থলবন্দরে টানা ৯ দিন বন্ধ আমদানি-রপ্তানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৩-২৭ ০৮:১১:৫০
মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। তবে ৬ এপ্রিল (রোববার) থেকে পুনরায় বন্দর সচল হবে।
তিনি জানান, ২৮ মার্চ বিকেল থেকে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ঈদ উদযাপনের জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ এলাকায় চলে যাবেন। একইভাবে, আমদানিকারকরা ছুটিতে থাকবেন, ফলে এই সময়ে কোনো পণ্য খালাস করা হবে না।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














