চাঁপাইনবাবগঞ্জে ১০০ হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১৯:২১:৩০
চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে ১০০ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে প্রসাদপুর কামিল মাদ্রাসায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আব্দুল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকর।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও থানা শাখার নেতারা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













