ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’
প্রকাশ: ২০১৭-০১-১০ ১৭:০৭:৩২
নতুন ইতিহাস গড়লো আমির খান অভিনীত নতুন ছবি দঙ্গল। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেলেন মিস্টার পারফেকশনিস্ট। ভারতীয় সিনেমার ইতিহাস এত বছরে যা দেখেনি, তার সাক্ষী হল ‘দঙ্গল’-এর হাত ধরে।ভারত এবং আন্তর্জাতিক বাজারে রেকর্ড অঙ্কের ব্যবসা করে ফেলেছে আমির খানের এই ছবি।
প্রথম ভারতীয় হিন্দি ছবি হিসেবে তিন সপ্তাহে ৩৫০ কোটির মাইলস্টোন টপকাতে চলেছে ‘দঙ্গল’। ৩৪৫.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাট এবং তার দুই মেয়ে গীতা ও ববিতার জীবনকাহিনি মন ছুঁয়ে গিয়েছে সিনেপ্রেমীদের। সেই কারণেই ছবি মুক্তির ১৭দিন পরেও হলমুখী দর্শক। আমিরের অভিনয় দেখতে আগ্রহে এতটুকু ভাটা পড়েনি।
শনিবার এই ছবির বক্স অফিস কালেকশন ১৪.৩৩ কোটি রুপি। যা এর আগে কোনও ছবি করে দেখাতে পারেনি। শুধু দেশেই নয়, বিদেশেও রমরমিয়ে চলছে ছবিটি। ইতিমধ্যেই ১৮০.৫৮ টাকার ব্যবসা করে ফেলেছে নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














