সিরাজগঞ্জে ট্যাংকলড়ি-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-০৪ ১৪:৫১:৪২
সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্বদেলুয়া ব্রিজের উপর ট্যাংকলড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা-পাবনা মহাসড়কে পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫) ও হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫)। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রাবাহী একটি সিএনজি উল্লাপাড়ায় যাচ্ছিল। পূর্বদেলুয়া ব্রীজে পৌছালে বিপরীত দিক বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হয়। আহত হয় আরও তিনজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘাতক ট্যাংকলড়িটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













