বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি: প্রধান বিচারপতি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-০৫ ১৬:০৩:১৬
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে। এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।
শনিবার (৫ এপ্রিল) রংপুর নগরীর গ্রান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্য দক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের একমাত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করেছে। বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়ীত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে।
সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, ব্রিটিশ হাই কমিশনার এইচ ই সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটররা অংশ নেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













