পশ্চিম আমবৌলা নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও পুরস্কার বিতরণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৪-০৬ ০০:৪৩:০২
বরিশাল জেলার আগৈলঝাড়ায় পশ্চিম আমবৌলা নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে সাথে নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।
শনিবার (২৯ মার্চ) পশ্চিম আমবৌলা মসজিদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরআন মজলিশ বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমবৌলা গ্রাম কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইমাম হোসেন ও আমবৌলা ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি কে. এম রেজাউল ফয়েজ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম আমবৌলা নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদ গাজী।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে রমজান মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কুরআন পাঠের যোগ্যতা অর্জনকারীদের মধ্যে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়। এছাড়াও ১৭ রমজান বদর দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করা হয় এদিন।
এ সময় সংগঠনটির বিগত দিনের কার্যক্রম এবং লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন সভাপতি মুজাহিদ গাজী।
উল্লেখ্য, পবিত্র রমজানে সংগঠনের কার্যক্রমের মধ্যে ছিলো-সমাজের অসচ্ছলদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ, মাসজুড়ে ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম, ১৭ রমজান বদর দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, ইফতার মাহফিল, এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি। এছাড়াও বছরজুড়ে সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে এ সংগঠন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













