চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৭ ১২:২৬:৪৫
বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল চার দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের ২০২৫ অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন।
সোমবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনে এই কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বিডা জানায়, মূলত যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের এই সুযোগ করে দেয়া হয়। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেন। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














