রূপসা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১২:৫৯:৫৬
বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। ফলে রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।
রূপসা আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী জানান, ভোরে কাটাখালি এলাকায় বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাসচালক বাচ্চুকে মারধর করে। এর প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।
বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, বাসচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













