কাট্টালির আইপিও সংক্রান্ত অনিয়মের অভিযোগ দুদকে পাঠাবে বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১৯:৩৩:১২
কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ২৫ কোটি টাকার আইপিওতে অনিয়মের বিষয়টি দুদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
গতকাল মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (৯ এপ্রিল) বিএসইসি সূত্রে এ তথ্য জানানো হয়।
সেইসাথে কাট্টালি টেক্সটাইলকে ১ মাসের মধ্যে লিস্টিং ফি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-কে পরিশোধের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এই সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত)-কে ২ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













