আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকার স্থান ১১তম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১১ ০৯:৪২:২৩
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে ছুটির দিনে ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর আজ ১৩৪।
শুক্রবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ইরাকের বাগদাদ (৭২২) ও কুয়েত সিটিতে (৩৬০)।
শহরটি দুটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।
তালিকায় এরপরেই রয়েছে সৌদি আরবের রিয়াদ (২৩৮)। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া চীনের বেইজিং (১৬৯), চীনের সাংহাই (১৬১) ও নেপালের কাঠমান্ডু (১৫৬)।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














