খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১২ ১৩:০২:১০
ফিলিস্তিনের গাজা উপত্যকায়ে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ।
স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














