টিসিবির জন্য ৩৬৫ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৭ ১৯:০৭:৪২
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৬৫ কোটি টাকা ব্যয়ে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সোনারগাও সিডস ক্রুশিং মিলস লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৫.৮৫ টাকা পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ সয়াবিন তেল বিক্রি করা হবে।
সভায় সয়াবিন তেল ছাড়াও চাল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














