স্কয়ার ফার্মার ২ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২০ ১১:০৭:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ২ জন পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই পরিচালক। এর আগে তিনি ১০ মার্চ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

অপরদিকে স্কয়ার ফার্মার পরিচালক রত্না পাত্র  ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই পরিচালক। এর আগে তিনি ১২ মার্চ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

 

এসকেএস