আর্গন ডেনিমসের ৩ পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২০ ১১:২১:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের ৩ পরিচালক তাদের সন্তানদের উপহার হিসেবে কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ১৫ লাখ ১১ হাজার ৫৯১টি শেয়ার ও আনোয়ার-উল আজম ১০ লাখ ১১ হাজার ৫৫৬টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন।
অপরদিকে, কোম্পানির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ২৭ লাখ ৩১ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
এর আগে ১০ এপ্রিল শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই ৩ পরিচালক।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














