ইভেন্স টেক্সটাইলের ৩ পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২০ ১২:২৪:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ইভেন্স টেক্সটাইলের তিন পরিচালক তাদের সন্তানদের কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের মেয়ে সানজনা শেহনাজের কাছে হস্তান্তর করেছেন।
কোম্পানিটির আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার ছেলে ফারহান মজুমদারকে ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করেছেন।
এর আগে ১০ এপ্রিল শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই ৩ পরিচালক।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














