ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ এপ্রিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৪-২০ ১৩:১৪:৪৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস