চকরিয়ায় ট্রাকচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-১৭ ০৮:৫৪:৫৪
কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর ব্রিজের কাছে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় একাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামের ফজু মিয়াজি বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইছার (৩৫)।
এ বিষয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতের উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













