কাপ্তাইয়ে মন্দিরের দেয়াল ধসে নিহত ২
প্রকাশ: ২০১৭-০১-৩০ ১৭:২৭:২০
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে একটি মন্দিরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাইচিংমং মারমা (৫৫) ও অংক্যউচি মারমা (২৮)।
রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, রাইখালী মতিপাড়া এলাকায় পুরাতন একটি মন্দির সংস্কারের উদ্দেশে ভাঙা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মন্দিরের দেয়াল ধসে দুই জন চাপা পড়ে। পরে মন্দির ভাঙার কাজ করা শ্রমিকরা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














