হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ বাংলাদেশি
আপডেট: ২০২৫-০৫-২৬ ০৯:৫২:২৩
পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৮৮৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৬৩টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।
সোমবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এ বিষয়ে হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৫টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩২ হাজার ৩৪৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ৯০৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৫৮ হাজার ৩০০ হজযাত্রী।
এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯)।
তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














