আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান ৪৪তম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ১১:১২:১৬
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪৪তম। ৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউরি এলাকায়। ৮৮ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৭২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














