হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৫৯৪৩ হজযাত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ১১:২৪:৫১


চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৩ হাজার ৯৯৬ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২৩ হাজার ৩১৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৬১ হাজার ৩৬০ হজযাত্রী।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

এনজে