‘একচিলতে হাসি-৯২’র সভাপতি ফরহাদ-সম্পাদক সাইফুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-৩১ ১৬:৪৮:২৯


এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘একচিলতে হাসি’র ২০২৫- ২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ মোস্তাক আহমেদ ফরহাদকে সভাপতি এবং এস এম সাইফুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩০মে) মিরপুরের ‘ক্যাফে প্রেসিডেন্ট পার্কে’ অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিটির সদস্য মোঃ আলমগির হোসেন, আবুল বাশার মুহাম্মাদ মারুফ ও মুহাম্মদ আশরাফুল আলম আকন্দ এ কমিটি ঘোষণা করেন।

১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি তানভির আহমেদ খান, সহসভাপতি মোঃ ইয়াছির মুজাম্মেল (ঝলক), যুগ্ম সম্পাদক রুহুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক-১ তৌহিদুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক- ২ ফারজানা ফেরদৌস, অর্থ সম্পাদক মোহাম্মদ নুর আলম (মোহন), দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক আয়েশা রোজী , মহিলা বিষয়ক সম্পাদক সুমা হাজেরা, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ কিবরিয়া ও রিয়াজ রহমান ।

বিএইচ