ডিজেল দুই টাকা, অকটেন-পেট্রোলের দাম ৩ টাকা কমল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-৩১ ২২:০০:২৩
দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুন মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম তিন টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রলের দাম তিন টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। রোববার (১ জুন) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।
এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ১ টাকা। আর এপ্রিলে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














