সারাদেশে ১৯২ বিচারককে একযোগে বদলি
আপডেট: ২০২৫-০৬-০২ ১৯:১৭:৪৯
সারাদেশে বিভিন্ন আদালতের ১৯২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়াও বিকেলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এছাড়াও অতিরিক্ত জেলা জজ বদলি করা হয়েছে ৩৮ জনকে। অন্যদিকে ১২ জন বিচারককে দেয়া হয়েছে পদোন্নতি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













