প্রস্তাবিত বাজেটে বৈষম্য দূরের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি: সিপিডি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০২ ২১:২৭:৪৯


প্রস্তাবিত বাজেটে কিছু পদক্ষেপ ভালো মনে হলেও সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সেই সঙ্গে প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কমানো নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ জুন) বাজেট প্রস্তাবের দিন তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু কিছু পদক্ষেপ তাদের কাছে ভালো মনে হলেও, সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেয়াটা নৈতিক আঘাত বলেও মনে করে সিপিডি। সেইসঙ্গে প্রস্তাবিত বাজেটে, প্রবৃদ্ধি ও বিনিয়োগকে অবহেলা করা হয়েছে। অন্যদিকে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে।

ফাহমিদা খাতুন আরও বলেন, শুল্ক আদায়ের নীতি, কৌশলগুলি যৌক্তিক। তবে এতে কিছু শিল্প খাত হুমকির মুখে পড়বে। আর অন্যদিকে কস্ট অব ডুইং বিজনেস কমাতে হলে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে।

বিএইচ