একযোগে ২৫৩ বিচারককে বদলি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০২ ২১:৪৭:০৮


বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে আরও ১২ জনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

সোমবার (২ জুন) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এদিকে ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির সঙ্গে সঙ্গে তাদেরও বদিল করেছে মন্ত্রণালয়।

বিএইচ