ট্রেনে ফিরতি যাত্রা: ১৩ জুনের টিকিট মিলবে মঙ্গলবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০২ ২২:১৪:০১
আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী ঈদের পরে আগামী ১৩ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য আগামীকাল টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
সকাল ৮টা থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট পাওয়া যাবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














