শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৩ ২১:৪৬:১৫
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) তাকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
এর আগে গত ৯ জুন সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরদিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য গেলেও সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা আদায়।
চার দিনের সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন অধ্যাপক ইউনূস। সফরের প্রথম দিন মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তায় আগ্রহ প্রকাশ করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














