লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস
প্রকাশ: ২০১৭-০২-০৯ ১১:০৫:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডাররা নগদ লভ্যাংশ পায়নি, তাদের কোম্পানির শেয়ার অফিসে যোগাযোগ করতে হবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













