দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৬-১৬ ১৬:০৩:৩৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৪৮১ বারে ৩ লাখ ৫ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৬৭ বারে ৪৫ লাখ ৯৩ হাজার ১১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি কম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৩১৮ বারে ১৫ লাখ ৭৮ হাজার ৯২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ওরিয়ন ইনফিউশন ৭.৬১ শতাংশ ,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.২৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.১৮ শতাংশ, বিডি থাইয়ের ৫.৯৮ শতাংশ ও ই জেনারেশনের ৫.৯১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














