এভারকেয়ারের পথে খালেদা জিয়া

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৮ ১৯:২০:৫৯


শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের পথে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ৬ মে ঢাকায় ফেরেন।

এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন।

বিএইচ