সাগর-রুনি হত্যা মামলা শিগগিরই আলোর মুখ দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২০১৭-০২-১১ ১৭:৫৬:০৩
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলা খুব শিগগিরই আলোর মুখ দেখবে।’শনিবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, র্যাব সদস্যরা এ মামলা তদন্ত করছে। ২ জনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে। সেগুলো ম্যাচিং করার চেষ্টা চলছে।
সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার কাঠোর হস্তে জঙ্গিদের দমন করেছে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতায় জঙ্গী দমন সম্ভব হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













