সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৮২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২০ ১৭:৪৪:৪৪
রাজধানীসহ সারাদেশে চলমান পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি, ২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














