তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: আমীর খসরু

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৬-২০ ২১:০৯:১৬


বিএনপিসহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, বিএনপিসহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে।

এ সময় পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন তিনি। আসন্ন চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এম জি