আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে সপ্তম স্থানে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২১ ০৯:৩৩:১৮


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। এই তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় শীর্ষে থাকা কিনশাসার স্কোর হচ্ছে ১৪৭।

অর্থাৎ শহরটির বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার বাটাম শহর। ১৩৯ স্কোরে এই শহরটির বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া একই স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।

১৩৬ স্কোরে চতুর্থ অবস্থানে উগান্ডার কাম্পালা। ১৩৪ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম অবস্থানে উঠে এসেছে। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে ১৩২ স্কোরে দুবাই ও ১২২ স্কোরে রাজধানী ঢাকা সপ্তম অবস্থানে উঠে আসে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে