রাজধানী থেকে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

আপডেট: ২০২৫-০৬-২১ ০৯:৪০:২৩


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

ইকবাল বাহারকে কোনও মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।

এনজে