বইমেলায় ফারিহার “মেঘের সাথে সখ্যতা”

প্রকাশ: ২০১৭-০২-১২ ১৭:৪৩:২৮


Farihaএবারের বইমেলায় প্রথম প্রকাশিত হয়েছে তরুনী লেখিকা ফারিহা রহমান স্নেহা’র  “মেঘের সাথে সখ্যতা” নামক উপন্যাস। বইটি প্রকাশ হয়েছে বাবুই প্রকাশনী থেকে। উপন্যাসটিতে লেখিকা ভিন্নধারার গতি দিয়েছেন বলে জানান। তার এই উপন্যাসটি ইভটিজিং এর উপর লিখিত।

এই উপন্যাসটি পাঠকদের ভাল লাগবে এবং পাঠক নন্দিত হবে বলে আশা প্রকাশ করেন এই লেখিকা। উপন্যাসের কাহিনী সংক্ষেপ বর্ণনা দিতে গিয়ে স্নেহা জানান, শহর থেকে একটি মেয়ে গ্রামে যায় এবং মেয়েটি খুবই গরিব পরিবারে। তাকে ইভটিজিং করে তারই এলাকার ছেলেরা। মেয়েটি যে কারণে মাদ্রাসাতে যেতেই পারে না…

এই লেখিকা  উপন্যাসের বাকি অংশটুকু জানতে উপন্যাসের বইটি সংগ্রহ করে জানার আহবান জানান পাঠকদের।

লেখিকা মুন্সীগঞ্জ জেলার(বিক্রমপুর) বনসেমন্ত গ্রামে জন্মগ্রহন করেন। শাহ আব্দুল হামিদ কালান্দার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কমার্স বিভাগে এসএসসি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাস করা হয়। বর্তমানে একই কলেজে বিবিএস (হিসাববিজ্ঞান) এ অধ্যায়নরত। ছোটবেলা থেকেই লেখা-লেখি করেন এ্‌ই লেখিকা। বিভিন্ন পত্র-পত্রিকাতে ছোটগণ্প, কবিতা ছাপা হলেও “মেঘের সাথে সখ্যতা” প্রকাশিত উপন্যাসটিই তার প্রথম প্রকাশিত বই

উপন্যাসটি পাওয়া যাবে সোহরাওয়ার্দি উদ্যানের বাবুই প্রকাশনীর ৩৩২নং- স্টলে।

সানবিডি/ঢাকা/এসএস