নবাবগঞ্জ থেকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৩ ১০:৪৫:৪৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে। সোমবার (২৩ জুন) ডিবি সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে, রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা এই সংস্থাটি।
ডিএমপির গণমাধ্যম ও জনসসংযোগ শাখা উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান রাজধানীর মনিপুরী পাড়া থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করেছে ডিবি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













