আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-২৬ ১১:০৯:১৯
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ৭৪। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচকে এ তথ্য জানিয়েছে।
১৯৮ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। ১৭০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান।
৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এসময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














