সাবধান! প্রেম দিবসে যুগলে ধরা পড়লেই বিয়ের হুমকি
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:০২:১০
সারা বিশ্ব মেতেছে ভালোবাসা দিবস উদযাপনে। বাধা কাটিয়ে, ভয় ঘুচিয়ে আজ প্রেম উদযাপন করার দিন। কিন্তু ভয়ে ভয়েই থাকবেন ভারতের উড়িষ্যার প্রেমিক-প্রেমিকারা। কারণ, প্রেম করছে দেখতে পেলেই তাদের ধরে বিয়ে দিয়ে দেয়া হবে। খবর সংবাদ প্রতিদিনের।
শুধু কিশোর প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়, ভালোবাসা দিবস চিরন্তন ভালবাসাকে উদযাপনের দিনও। কিন্তু পুরো দিনটা যেন তরুণ যুগলদের জন্যই তুলে রাখা থাকে। এদিকে বজরঙ্গ দলের আবার এসব একেবারেই অপছন্দ। কেননা, তারা মনে করে, ভালোবাসা দিবস ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী।
তাছাড়া ভালোবাসা দিবস উদযাপনের নামে অল্পবয়সি প্রেমিক-প্রেমিকারা নানারকম ‘কুকর্ম’ করে থাকে বলেও তাদের অভিযোগ। আর তাই প্রেম দিবস উদযাপন বন্ধ করতে চাচ্ছে তারা। প্রতিবছরই প্রেম দিবসের প্রাক্কালে এই ইস্যুতে সরব হয় দলটি।
এবারও তার ব্যতিক্রম নয়। যুগলদের হুমকি দিয়ে জানানো হয়েছে, প্রেম করছে এই অবস্থায় হাতেনাতে ধরতে পারলে, যুগলের মা-বাবার সামনেই তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। পার্ক থেকে শপিং মল, রেহাই নেই কোথাও।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














