আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ুর মান সহনীয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০২ ১০:২৮:২৪
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে রাজধানী ঢাকার বাতাসের মান গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে ভালো অবস্থানে রয়েছে। বুধবার (২ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২১তম অবস্থানে থেকে চীন, জাপান ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলেছে শহরটি।
আজ ঢাকার বাতাসের মান সহনীয় বা মাঝারি। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮১। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর ১৭৮। এরপর যথাক্রমে ১৭৫, ১৬৬ ও ১৫০ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরবের দুবাই, বাহরাইনের মানামা ও চিলির রাজধানী সান্তিয়াগো।
তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে—মিসরের সাইরো ও মালয়েশিয়ার কুয়ালালামপুর। যাদের স্কোর যথাক্রমে—১৩৬ ও ১৩৯। অন্যদিকে তালিকায় ১১৭ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে জাপানের কিয়োটো, ১১১ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেডান শহর, ৯২ স্কোর নিয়ে ১৫তম চীনের বেলজিয়াম।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














