দুর্গম পাহাড়ে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৩ ০৯:২১:০২


বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (জুলাই ৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এনজে