আইকিউএয়ার সূচকে আজও সহনীয় ঢাকার বাতাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৪ ১০:০৪:১৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে গত কয়েকদিনের মতো আজও সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। শুক্রবার সংস্থাটির ইনডেক্সের সকাল ৮টা ১৫মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।
বৃহস্পতিবার একই সময়ের রেকর্ডে ঢাকার বায়ুমান ছিল ৮১। সহনীয় পর্যায়ে থাকলেও বায়ুদূষণের তালিকায় বৃহস্পতিবারের তুলনায় কয়েক ধাপ এগিয়েছে ঢাকা। বৃহস্পতিবার ওই তালিকায় রজধানীর অবস্থান ছিল ২২। শুক্রবার অবনতি হয়ে তালিকার ১৯তম স্থানে উঠে এসেছে রাজধানী শহর।
শুক্রবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে চিলির সান্তিয়াগো। শহরটির বায়ুমান ১৬২, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—পাকিস্তানের লাহোর, মিসরের কায়রো, কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৪,১৫৩, ১৫২ ও ১৩৪।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














