জামায়াতের যে ২৫ যুবক প্রার্থীকে হারানো অসম্ভব

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৭-০৭ ১৩:১৫:৩৮


ফাহমিদ জামান, স্টাফ রিপোর্টার দিনাজপুর: বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে প্রথমেই যে দলটির নাম আসবে সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়েছে এ দলটি। তবে হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। তাইতো বাংলাদেশকে একটি ইসলামিক গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালনার লক্ষ্যে সারাদেশে জামায়াতের জেলা, উপজেলা ও শহর পর্যায়ে প্রার্থী ঘোষণা চলছে। অন্যান্য দল যেখানে নির্বাচনে ২-৩ মাস আগে প্রার্থী ঘোষণা করে। জামায়াতে ইসলামী এবার এক থেকে দেড় বছর আগে প্রার্থী ঘোষণা দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি একটি বড় সম্ভাবনার দিক জামায়াতে ইসলামীর জন্য।

তাছাড়া ঘোষিত প্রার্থীদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি লক্ষ করা যায়। অনেকেই অবাক হচ্ছেন, জামায়াত আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি না। প্রায় ১০০ জন প্রার্থী বাছাই করে দেখা গেছে। প্রার্থী বাছাইয়ে জামায়াত সত্যিকার অর্থে খুব সাহসী সিদ্ধান্ত নিচ্ছে।

জামায়াতে ইসলামী মনোনীত ২৫ জন তরুণ প্রার্থীর পরিচয়-

১. মাসুদ সাঈদী; আল্লামা সাঈদীর তৃতীয় পুত্র এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান হলেন মাসুদ সাঈদী। তিনি আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

২. ডা. ফখরুদ্দীন মানিক: সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি। তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

৩. এ্যাড. আতিকুর রহমান: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জেনারেল এ্যাড. আতিকুর রহমান। এবারের নির্বাচনে তিনি ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা-হাতিরঝিল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

৪.শেখ মঞ্জুরুল হক (রাহাদ): বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী মঞ্জুরুল হক (রাহাদ)। আগামী সংসদ নির্বাচনে তিনি বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

৫. মো: মতিউর রহমান: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক এবং জামায়াতে ইসলামীর তুরাগ থানা আমীর মো: মতিউর রহমান দিনাজপুরে-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

৬. মো: সেলিম উদ্দীন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার আমীর মো: সেলিম উদ্দীন। তিনি এবার সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

৭. ব্যারিস্টার মাহবুব সালেহী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ব্যারিস্টার মাহবুব সালেহী এবার কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

৮. মো: দেলাওয়ার হোসাইন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলাওয়ার হোসাইন ঠাকুরগাঁও -১ আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

৯. মুহাম্মাদ ইয়াসিন আরাফাত: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইয়াসিন আরাফাত কুমিল্লা-১০ আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১০. হাফেজ রাশেদুল ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর-১ আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১১. ড. রেজাউল করিম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারী ড. রেজাউল করিম এবার লক্ষীপুর-৩ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১২. মোহাম্মদ গোলাম কিবরিয়া: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া শেরপুর-২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১৩. ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাসেম আলীর ছেলে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে কুখ্যাত আয়নাঘর নামক সেলে তিনি বন্দী ছিলেন। হাসিনার পতনের পর তিনি মুক্তি পান। তিনি আগামী আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

১৪. ড. মোবারক হোসেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

১৫. শামীম সাঈদী; আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় পুত্র হলেন শামীম সাঈদী তিনি পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১৬. অ্যাডভোকেট সাইফুর রহমান: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

১৭. অ্যাডভোকে শিশির মনির: আলোচিত আইনজীবী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেt শিশির মনির আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

১৮. আনোয়ারুল ইসলাম রাজু: বিশিষ্ট শিল্পপতি আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু আগামী সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

১৯. মোহাম্মদ হারুনুর রশিদ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আগামী সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২০. মাওলানা জহুরুল ইসলাম: আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসন থেকে মাওলানা জহুরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২১. অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২২. অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন: তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা ইকবাল হোসাইন আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২৩. মো: রফিকুল ইসলাম মৃধা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম মৃধা আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২৪. সালাহউদ্দিন আইয়ুবী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

২৫. ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

এনজে