লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-০৭ ১৫:২৬:১৭
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৭ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকার।
১৫ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বীচ হ্যাচারি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস,সি পার্ল বিচ রিসোর্ট ,লাভেলো আইস-ক্রিম ,বাংলাদেশ শিপিং কর্পোরেশন ,অগ্নি সিস্টেমস এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














