রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৭ ২০:৪৮:১৪
রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। নিবন্ধিত দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ৫১টি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














