পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ২৮৪

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১০ ১৫:১১:১৮


সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪০৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৮৪ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি শটগান, ১টি এলজি, ১টি পুরতান বিদেশি রিভলবার, ১টি শর্টগানের খালি খোসা, ১টি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি সামুরাই, ১টি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, ৫ রাউন্ড কার্তুজ ও ৪টি চাপাতি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

 বিএইচ