তরুণ নেতারা স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছেন: ডা. জাহিদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১০ ১৬:২৯:৫২


জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃত্ববৃন্দকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আপনি এ কথা বলতে পারেন না, “আমার এইটা না হলে তাদের ওইটাও হবে না”। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়ণকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে।

ডা. জাহিদ বলেন, আজকেও যদি দেখেন দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির এ নেতা বলেন, সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না এই ভাষা তো বলায় স্বৈরাচারের ভাষা এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত।

তিনি বলেন, ৬২ জন সাংবাদিক ঘুম হয়েছে। মাহমুদ রহমানের মতো, শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে এবং সংগ্রামের যে আমাদের এডিটর আসাদ ভাই, আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন শুধুমাত্র লেখনীর জন্য। এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কন্ঠে। এটি কি সঠিক? এটি কি হওয়া উচিত? আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই – “বিচার মানে তালগাছটা আমার”। এটা হবে না, ওটা হবে না।

তিনি বলেন, শত ভুল ফুটতে দিতে হবে। সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

বিএইচ