শান্তি ও আনিসুর রহমানের স্মরণে মেলান্দহে বিএনপির শোকসভা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১২ ১৭:৫০:৩২


জামালপুরের মেলান্দহ উপজেলার মহিলা দলের সভানেত্রী মরহুমা শামসুন্নাহার শান্তি এবং উপজেলার ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আনিসুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ।

আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির তালুকদার, সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম হাফিজ নাহিন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা মরহুমা শামসুন্নাহার শান্তি ও আনিসুর রহমানের দলের প্রতি অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএইচ